শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

কমলনগর থানার ওসি ফরিদুল, সহযে মিলছে কাঙ্ক্ষিত সেবা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

লক্ষ্মীপুরের কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের পেশাদারিত্ব, সততা ও কঠোর অবস্থানের কারণে থানায় দালাল ও তদবিরবাজদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। তবে অবৈধ তদবির রক্ষা না হওয়ায় এবং স্বার্থান্বেষী মহল কোণঠাসা হয়ে পড়ায় একটি চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, কমলনগর থানায় যোগদানের পর থেকেই ওসি ফরিদুল আলম সব ধরনের তদবির, সুপারিশ ও অনৈতিক আবদার কঠোরহস্তে দমন করে আসছেন। যাচাই-বাছাই ছাড়া হুটহাট মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) রেকর্ড না করার নীতি গ্রহণের ফলে স্বার্থান্বেষী মহলটি কোণঠাসা হয়ে পড়ে। মূলত আইনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ বন্ধ হওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা ওসির বিরুদ্ধে এই কুৎসা রটাচ্ছেন।

স্থানীয়দের মতে, ওসি ফরিদুল আলম কমলনগর থানায়  যোগদানের পর থেকে সাধারণ মানুষ কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল ছাড়াই সরাসরি থানায় গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারছেন এবং নির্বিঘ্নে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।

স্থানীয়রা জানান, ওসির অন্যতম একটি ইতিবাচক দিক হলো—তিনি থানায় আসা সেবা প্রত্যাশীদের কথা অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শোনেন। কোনো অভিযোগ পাওয়ার পরই হুটহাট মামলা বা হয়রানিমূলক জিডি রেকর্ড না করে নিজে কিংবা অন্যান্য কর্মকর্তার মাধ্যমে সরেজমিন সত্যতা যাচাই করেন। অভিযোগের সত্যতা মিললে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়, আর সত্যতা না পেলে তা স্থানীয়ভাবে বা সামাজিকভাবে নিষ্পত্তির পরামর্শ দেন। এর ফলে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রবণতা যেমন কমেছে, তেমনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও দৃশ্যমান উন্নতি ঘটেছে।

চর লরেঞ্চ এলাকার বাসিন্দা বিলকিস বেগম বলেন, পারিবারিক একটি জটিল সমস্যা নিয়ে আমি থানায় গিয়েছিলাম। ওসি সাহেব অত্যন্ত আন্তরিকতা ও নিরপেক্ষতার সঙ্গে আমার কথা শুনে সমস্যার সমাধান করে দিয়েছেন।

আরও পড়ুন

খুলনায় বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠিত

এছাড়া চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাটসহ বিভিন্ন এলাকায় মাদক, চুরি, জুয়া ও চাঁদাবাজির মতো অপরাধ শক্ত হাতে দমন করায় অপরাধীদের মনে ভীতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। আইনানুগভাবে ও সততার সঙ্গে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: