শিরোনাম
দেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাকাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রওশন আরা বেগম-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

​কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব খোরশেদ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সাধনা ত্রিপুরা, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ফুলপুর পৌর বিএনপির আহবায়ক ও কলেজ গভর্নিং বডির সদস্য আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এবং কলেজ গভর্নিং বডির সদস্য এমদাদ হোসেন খান, কলেজ গভর্নিং বডির সদস্য মৌলুদা বেগম, মো. শাখাওয়াত হোসেন, জুয়েল হাসান (সদস্য, উপজেলা বিএনপি ও গভর্নিং বডি), শাহ সুলতান মূর্ছা, আ.খ.ম রেজাউল করিম, মো. খাইরুল ইসলাম ও মো. মনোয়ার হোসেন।

​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অধ্যক্ষ রওশন আরা বেগমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কলেজ পরিচালনায় ও শিক্ষা প্রসারে তাঁর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: