টাঙ্গাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

‘দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিসহ দেশকে অস্থিতিশী’ করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জিয়াউল হক শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, বিএনপি নেতা বাবু অমল ব্যানার্জি, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সহ- সভাপতি জয়নাল আবেদীন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।
ভোরের আকাশ/আ.র