শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শুক্রবার রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে ১ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেন।

এ সময় তার হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত আসামি মিলন মিয়া (২৮) জেলার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের মোঃ আবু ছায়েদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: