শিরোনাম
লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকালি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জনগত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৭অভিনেতা সোহেল খান আর নেইগাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধপ্রত্যর্পণ ছাড়া কোনও সন্ত্রাসীকে দেশে আসার অনুমতি নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিশ্ববাজারে কমলো তেলের দাম৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনস্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার ৫৭৫ টাকা

মধুপুরে কৃষি প্রণোদনায় ৪ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও সার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‎টাঙ্গাইলের মধুপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪হাজার কৃষকদের মাঝে  বিনামূল্যে সরিষার বীজ ও সার সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা  বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‎রবি মৌসুমে ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব আয়োজন

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান,  উপজেলা সমাজসেবা  অফিসার আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  মিজানুর রহমান ও পৌর  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল  লতিফ পান্না।

‎এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ সুবিধাভোগী  কৃষকরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: