শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহেশখালীতে বাঁশঝাড়ে মিলল যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অপহরণের পর তোফাইল নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা । শনিবার  রাতে তোফাইল আহমদকে (৩৫) অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা । 

রোববার (২৪ আগস্ট) ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মনজুরুল হক।

স্থানীয়রা জানান, কালারমারছড়া বাজারের পশ্চিমে আটদোনা ঘোনায় চলতি মৌসুমে চিংড়ী চাষ করছিলেন মরহুম ছিদ্দিক মাতাব্বরের ছেলে তোফাইল ও তার সহযোগীরা। রোববার ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ওই ঘোনায় হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন।

মহেশখালী থানার ওসি মো. মনজুরুল হক বলেন, পুলিশ  খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে৷ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারমরদেহপুলিশ

শেয়ার করুন: