শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাসাইলে প্রাতর্ভ্রমণে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে প্রাতর্ভ্রমণে বের হয়ে অজ্ঞাতনামা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার সময় উপজেলার বাসাইল সদর ইউনিয়নের বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত রংমালা রানী বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও সকালে স্বামী নরেন্দ্র মন্ডলের সঙ্গে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন রংমালা রানী। তারা বাসুলিয়া এলাকায় পৌঁছালে বাসাইল থেকে নলুয়াগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

এ সময় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে জড়িয়ে গেলেও চালক গাড়ি না থামিয়ে তাকে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করেন। 
পরবর্তীতে ঢাকা নেওয়ার জন্য হাসপাতাল থেকে বের হওয়ার সাথেই সাথেই তিনি মারা যান।

​এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ভোরের আকাশ/ইউএম

টাঙ্গাইল

শেয়ার করুন: