শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাগলারহাটের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাগলারহাট এলাকার ওমর আলী (৪৩) ও মানিক মিয়া (৩৬)। ওমর আলী ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে এবং মানিক মিয়া বাবুর আলীর ছেলে।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল পাগলারহাটের চরাঞ্চলে বিশেষ অভিযান চালায়। এ সময় ওমর আলী ও মানিক মিয়াকে আটক করে তল্লাশি করা হয়।

তাঁদের কাছ থেকে ৩০টি ভারতীয় ইয়াবা বড়ি, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মুঠোফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

আরও পড়ুন

কালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/জেআ

কুড়িগ্রাম

শেয়ার করুন: