শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা: যুবলীগ নেতা সহ গ্রেফতার ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলে রানা আহাম্মেদ নামের এক ঠিকাদারের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের ঘটনার মামলায় যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

রোববার বিকেলে গ্রেফতারকৃতদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল পৌরসভার কাগমারা মেসের মার্কেট এলাকার মোঃ আতাব আলীর ছেলে মোঃ শাহীন (৩২), সন্তোষ এলাকার মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল আহমেদ (২৭), বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ধরের বাড়ি এলাকার মৃত আবু সাইদ এর ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (৩৮)।

টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার রানা আহাম্মেদ এর সন্ত্রাসী হামলা ও গুলি নিক্ষেপের মামলায় ১৬ আগষ্ট দিবাগত রাতে টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বিকেলে গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, গত ২৬ মে সোমবার দুপুরে শহরের বেলটিয়াবাড়ী মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারী পেশায় নিয়োজিত পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে রানা আহাম্মেদ এর স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভোরের আকাশ/জাআ

টাঙ্গাইলযুবলীগগ্রেফতার

শেয়ার করুন: