শিরোনাম
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালানপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান

মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম (১৬) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দুডাঙ্গী-কালিগ্রাম এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । এ সময় তার ব্যবহৃত ভ্যানগাড়ি ও মোবাইল ফোনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত সিয়াম উপজেলার চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। এরপর দিন পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে দুডাঙ্গী-কালিগ্রাম এলাকার শাদ আলী নামে এক ব্যক্তির বাঁশঝাড়ে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক নারী। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান । খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ।

আরও পড়ুন

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে মরদেহে দৃশ্যমান উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ভোরের আকাশ/ইউএম
 

নওগাঁ

শেয়ার করুন: