শিরোনাম
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালানফের বাড়ল স্বর্ণের দামঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামকয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুনরূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালানফের বাড়ল স্বর্ণের দামঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন

রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির শেষ চালান

ভোরের আকাশ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হলো।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে লরিগুলো প্রকল্পে নেওয়া হয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, দুটি ইউনিটের জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান নির্ধারিত ছিল। 

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মাধ্যমে নির্ধারিত আমদানি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুন

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি মানুষ

এদিকে, পারমাণবিক জ্বালানি আমদানির শেষ চালান পৌঁছানোর পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের কার্যক্রমও চলমান রয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। 

এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

শেয়ার করুন: