শিরোনাম
আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনআগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: জ্বালানিমন্ত্রীসোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীহাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন৩৬ ভিলা কেনায় দুর্নীতির অভিযোগ, তদন্তে আইএএস-আইপিএস দম্পতিডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫রাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জীবননগরে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি, ১৬ যুবককে ঋণ চেক প্রদান

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘দক্ষ যুব গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রশিক্ষিত ১৬ জন যুবকের মধ্যে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক এবং পাঁচজন প্রশিক্ষিত যুবকের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষ যুবকেরা একটি দেশের অন্যতম সম্পদ। যুবকদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। দেশের সব অর্জনের পেছনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে জীবননগরে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি সহজ শর্তে ঋণ প্রদান করে তাদের স্বাবলম্বী হতে উৎসাহিত করা হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। যুবকেরা এসব প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই পাথরঘাটায় দুই অবৈধ ট্রলিং বোটসহ আটক ২১

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর থানার পুলিশ পরিদর্শক আতিয়ার রহমান, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও সেলিম উদ্দিন এবং ক্যাশিয়ার সিদ্দিকুর রহমান প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা যুবকেরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: