শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে পিকআপের ধাক্কায় ভেঙেছে ৮ম চীন মৈত্রী সেতুর রেলিং

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া ৮ম চীন মৈত্রী সেতুতে পিকআপভ্যানের ধাক্কায় ভেঙে গেছে ব্রিজের রেলিং। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ব্রিজের রেলিংয়ের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি  রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন," ৮ম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার, হেলপার পালিয়ে গেছে। ভাঙা অংশ সিল গালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান,"৮ম চীন মৈত্রী সেতুর কাউখালী অংশে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভাঙার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কেউ হতাহত হয়নি, গাড়ি ফেলে ড্রাইভার, হেলপার পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ভোরের আকাশ/মো.আ.

৮ম চীন মৈত্রী সেতুপিরোজপুরক্ষতিগ্রস্তপুলিশ

শেয়ার করুন: