গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সীতাকুণ্ডে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তিতে সীতাকুণ্ডে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) সীতাকুণ্ড পৌরসদরে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক পৌর-কমিশনার মো. তাহেরের সঞ্চালনায় গণমিছিল শেষে পৌরসদরস্থ কলেজ রোড মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা-কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম- ৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ,
উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মো. কুতুব উদ্দিন শিবলী ও অ্যাডভোকেট মো. আশরাফুর রহমান, পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর ও সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফ উদ্দিন, ছাত্র সমন্বয়কারী আসাদ উদ্দিন আসাদ ও উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ও ভোট-চোর আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ দোষীদের গণহত্যার বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। এ বিচার না হলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের আত্মা কখনো শান্তি
পাবে না।
ভোরের আকাশ/মো.আ.