শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে যুবক আটক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বুধবার (১১ নভেম্বর ) ভোররাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে আটক হলেন ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবক। নগরীর শিববাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। সে ১৯ নং শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোররাতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় একজন যুবক স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্যে স্তম্ভের কাছে যায়। সন্দেহ হলে তাকে তল্লাশি চালায় স্থানীয় কয়েকজন। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়। খবর দেওয়ার পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তারা তিনজন ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বাকিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: