রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরির্দশন

রাজবাড়ী-২ আসনের পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর অঞ্চলে একনেক কর্র্তৃক অনুমোদিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের উদ্ধর্তন কর্মকর্তারা।
১১ সেপ্টেম্বর পরিদর্শনের করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- প্রধান মন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর., পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক এ্যাডঃ আসলাম মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তারসহ স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে প্রস্তাবিত স্থান ও সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করা হয়। পরিদর্শনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনা করেন।
ভোরের আকাশ/ এনউব