শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

গাকৃবিতে গবেষণায় আন্তর্জাতিক মান, নৈতিকতা ও দায়িত্বশীলতা প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গবেষণার গুণগত উৎকর্ষ নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গবেষণায় নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি সুদৃঢ় করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৬, রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ‘Research Excellence & Integrity: Fostering Ethical and Responsible Research at GAU’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। চারটি বিশেষায়িত অধিবেশনে সাজানো এ প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। তিনি গবেষণার গুণগত মানোন্নয়ন, নৈতিক চর্চা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

পরে প্রথম অধিবেশনে ‘গবেষণার গুণগত মান, উদ্ভাবন ও বৈশ্বিক গবেষণা-মানদণ্ড’ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি গবেষণায় মৌলিকত্ব, উদ্ভাবনী চিন্তা, পদ্ধতিগত উৎকর্ষ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্যের আলোচনায় আন্তর্জাতিক গবেষণা-পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে মানসম্মত প্রকাশনা, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।

দ্বিতীয় সেশনে ‘টেকসই উন্নয়নে দায়িত্বশীল কৃষি গবেষণার অগ্রযাত্রা’ শিরোনামে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদুর রহমান। তিনি কৃষি গবেষণায় পরিবেশগত ভারসাম্য, জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং কৃষকের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়ে গবেষণা পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তৃতীয় অধিবেশনে ‘গবেষণার উৎকর্ষ সাধন: গবেষণার সততা, প্রকাশনা-নৈতিকতা ও দায়িত্বশীল লেখকত্ব’ বিষয়ে বক্তব্য দেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান। তিনি গবেষণায় তথ্যের যথার্থতা, মৌলিকত্ব ও সততা বজায় রাখা, চৌর্যবৃত্তি পরিহার, গবেষণাপত্রে যথাযথ উদ্ধৃতি প্রদান এবং লেখকত্ব নির্ধারণে স্বচ্ছ ও ন্যায়সংগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

চতুর্থ অধিবেশনে ‘গবেষণার সততা নিশ্চিতকরণ: স্বচ্ছতা, পুনরুৎপাদনযোগ্যতা ও জবাবদিহি’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। তিনি গবেষণার তথ্য, পদ্ধতি ও ফলাফল যথাযথভাবে সংরক্ষণ ও উপস্থাপন, গবেষণার ফলাফল পুনরায় যাচাইয়ের সুযোগ সৃষ্টি এবং গবেষণার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন।

প্রতিটি অধিবেশনেই বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষকগণ গবেষণার বিভিন্ন চ্যালেঞ্জ, নৈতিক জটিলতা, প্রকাশনা-সংক্রান্ত বিষয় এবং দায়িত্বশীল গবেষণাচর্চা নিয়ে আলোচকদের সঙ্গে মতবিনিময় করেন।

গবেষণায় উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে আয়োজিত এ প্রশিক্ষণ গাকৃবির গবেষণার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পরিসরে গবেষণার গ্রহণযোগ্যতা ও সুনাম বৃদ্ধির প্রচেষ্টাকে আরও গতিশীল করবে বলে উপস্থিতিগণ আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: