নবাবগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তাশরিফুল ইসলাম তামীম (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত তাশরিফুল ইসলাম তামীম উপজেলার কাজদহ গ্রামের আবুল কাশেমের ছেলে।
সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিত পড়ুয়া ছাত্র ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি তাশরিফুল ইসলাম তামীম । এরপর পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।পরে নবাবগঞ্জ থানায় হাজির হছে নিখোঁজ জিডি করে যাহার নম্বর(৯৬৬) ।
অবশেষে নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আজ ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে কাজদহ নদীতে বালু উত্তোলন করা মেশিনের কাছ থেকে ভাসমান অবস্থায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা । পরিবারের লোকজন গিয়ে মরদেহটি নিখোঁজ তিতুমীরের বলে শনাক্ত করে।স্থানীয়রা জানান,কাজদহ নদীতে বালু উত্তোলন করা মেশিনের কাছ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি পড়ে ছিল।
নবাবগন্জ থানার এস আই ( উপ পরিদর্শক) ডেভিড হিমাদ্রী বর্মা জানান মরদেহটি কাজদহ নদীথেকে উদ্ধার করা হয়েছে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/ এনউব