শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হলেও সভায় উপজেলার সমবায় সমিতিগুলোর কার্যক্রম, সদস্যদের সমস্যা, অনিয়মের অভিযোগ কিংবা উন্নয়ন পরিকল্পনা নিয়ে কোনো বিস্তারিত তথ্য তুলে ধরেননি উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন। এমনকি স্বাগত বক্তব্যে মঞ্চে উপস্থিত অতিথিদের নামও উল্লেখ করেননি তিনি। এ নিয়ে সভায় উপস্থিত অতিথিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন। তবে তাঁর বক্তব্যে সমবায় বিভাগের নিয়মিত কার্যক্রম, উপজেলার নিবন্ধিত সমিতিগুলোর বর্তমান অবস্থা, সদস্যদের স্বার্থ সংরক্ষণে দপ্তরের ভূমিকা কিংবা সমবায় খাতের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে উল্লেখযোগ্য কোনো তথ্য উঠে আসেনি। এতে সমবায় দিবসের আলোচনা সভায় সমবায় কার্যক্রমের বাস্তব চিত্র অনুপস্থিত ছিল বলে মনে করেন উপস্থিত অতিথিদের অনেকে।

জাতীয় সমবায় দিবসের মূল লক্ষ্য সমবায় আন্দোলনকে গতিশীল করা, সমবায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে সমবায় খাতের অবদান তুলে ধরা। সে হিসেবে উপজেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সমবায় কর্মকর্তার কাছ থেকে স্থানীয় সমিতিগুলোর সাফল্য, সীমাবদ্ধতা, সদস্যদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা প্রত্যাশা করেছিলেন অতিথিরা। কিন্তু এসব বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য না আসায় সভাটি অনেকটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে তাঁদের অভিমত।

এদিকে উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেনের বিরুদ্ধে সমিতির সদস্যদের হয়রানি, ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগগুলোর পক্ষে কোনো নথিপত্র বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, শুধু র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবসের উদ্দেশ্য পূরণ সম্ভব নয়। সমবায় সমিতিগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি, সদস্যদের অধিকার ও আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেন বলেন, সালথা উপজেলায় কৃষক সমিতি ও যুব সমিতি নেই। বিদ্যমান সমিতিগুলোর কার্যক্রমও সচল নয়। এ কারণে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘আমি অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।’

সমিতির সদস্যদের হয়রানি ও ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অভিযোগগুলো মিথ্যা। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবেন না বলে দাবি করেন তিনি।

সভায় সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সমবায় কর্মকর্তাকে তাঁর দপ্তরের কার্যক্রম এবং উপজেলার সমিতিগুলোর সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত বক্তব্য দেওয়ার অনুরোধ জানান। তবে এরপরও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ওই কর্মকর্তা। এতে উপস্থিত অতিথিদের মধ্যে অসন্তোষ আরও বাড়ে।

আরও পড়ুন

চাঁদপুরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। বিশেষ অতিথি ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: