শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন (৪০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মহিউদ্দিনের ছেলে এবং সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল অভিমুখে যাওয়ার সময় আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বর এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাক ও অর্থনৈতিক অঞ্চলমুখী একটি ডাবল কেবিন পিকআপের মাঝখানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, চালকদের দীর্ঘ সময় বিরতিহীনভাবে গাড়ি চালানো এবং অদক্ষ চালকের হাতে যানবাহন পরিচালনা। এছাড়া মহাসড়কে ভারী ও হালকা যানবাহনের একসঙ্গে চলাচল, ত্রুটিপূর্ণ যানবাহন এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৫

বিশেষজ্ঞরা বলেন, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলসংলগ্ন সড়কে ভারী যানবাহনের চলাচল বেশি থাকায় এসব এলাকায় পৃথক লেন, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড, নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হলে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ভোরের আকাশ/জেআ

মীরসরাইচট্টগ্রাম

শেয়ার করুন: