পিরোজপুরে খালেদা জিয়ার সুস্থতায় সদকায়ে জারিয়া অধ্যক্ষ আলমগীর হোসেনের

পিরোজপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সদকায়ে জারিয়া হিসেবে ছাগল বিতরণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ধারাবাহিকভাবে ছাগল বিতরণ করা হয়। অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. আলামিন হোসেনসহ স্থানীয় আরও অনেকে।
এ সময় দক্ষিণ জীবগ্রাম (বাবলা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফরাজি বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গাজীপুর নেছারিয়া এতিমখানায় ছাগল বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/জাআ