শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

সাভারে শ্রমিক আন্দোলনে আহত মাদারীপুরের যুবকের মৃত্যু, দিশাহারা পরিবার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারে শ্রমিক আন্দোলনের সহিংসতায় আহত হয়ে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন মাদারীপুরের কালকিনির যুবক সেলিম হাওলাদার (২২)। জুতার কারখানার শ্রমিক সেলিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশাহারা তার বাবা-মা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

ছেলের কবরের পাশে বসে অঝোরে কাঁদছেন মা সেলিনা বেগম। বাবা রহিম হাওলাদার বারবার ছেলের স্মৃতি মনে করে ভেঙে পড়ছেন। সংসারের অভাব ঘোচাতে মাত্র ১৫ হাজার টাকা বেতনে সাভারের ট্রেন্ট সুজ নামের একটি জুতা তৈরির কারখানায় কাজ শুরু করেছিলেন সেলিম। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুরের বাসিন্দা রহিম হাওলাদারের পরিবার ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় থাকে। সেলিমই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

স্বজনেরা জানান, গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষে অন্য শ্রমিকদের সঙ্গে বাসায় ফিরছিলেন সেলিম। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলা শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে তাকে ধাওয়া দিয়ে মারধর করা হয়।

স্বজনদের অভিযোগ, পোশাক কারখানার অন্য শ্রমিকেরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।

স্বজনরা জানান, যে ছেলের আয়ে সংসার চলত, তার চিকিৎসার ব্যয় মেটাতেই হিমশিম খেতে হয়েছে পরিবারকে। এখন ছেলেকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাবা-মা। সহিংসতায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে গ্রামের বাড়িতে সেলিমের মরদেহ আনা হয়। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সেলিমের বাবা রহিম হাওলাদার বলেন, আমার ছেলে এভাবে মারা যাবে, এই শোক কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের আয়ের একমাত্র ব্যক্তি ছিল সেলিম। আমরা এখন কীভাবে বাঁচব, সংসার কীভাবে চলবে, বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।

আরও পড়ুন

পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: স্পিকার

সেলিমের মা সেলিনা বেগম বলেন, মাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। একদিকে ছেলেকে হারানোর শোক, অন্যদিকে পরিবার নিয়ে দুশ্চিন্তা। সরকার পাশে না দাঁড়ালে বেঁচে থাকতে পারব না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের কঠিন বিচার চাই।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সেলিম হাওলাদারের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন শোকাহত। তার পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন। সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: