শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে কসবা উপজেলার কুটি ইউপির লেশিয়ারা গ্রামে এবং এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বিলঘর গ্রামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত আফসিন (৩) জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও মাহিন (৭) একই উপজেলার বিলঘর গ্রামের মনির হোসেনের ছেলে।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে কসবা উপজেলার কুটি ইউপির লেশিয়ারা গ্রামে পুকুরের অন্য শিশুদের সাথে খেলা করছিলো ছোট্ট আফসিন। খেলার এক পর্যায়ে আফসিন পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিলঘর গ্রামে পুকুরে অন্য শিশুদের সাথে খেলা করছিল মাহিন। খেলার এক পর্যায়ে শিশু মাহিন পুকুরের পানিতে ডুবে যায়।

পরে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সচেতন মহল মনে করেন, প্রত্যেক পরিবারের সদস্যদেরকে শিশুদের ব্যাপারে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়াশিশুর মৃত্যু

শেয়ার করুন: