শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিআর পদ্ধতিতে নির্বাচন

নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলার জমিনে হবে না। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা আইনশৃংখলা সামলাতে পারেনি। এসব দাবি নিয়ে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগমারা স্কুলের সামনে থেকে নবাবগঞ্জ গোল চত্বর পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে। পরে তারা নবাবগঞ্জ গোল চত্বরে  সমাবেশ করে বিভিন্ন দাবি তুলে ধরেন।

নবাবগঞ্জ উপজেলা জামায়তের আমীর মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের(দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নজরুল ইসলাম। বাগমারা থেকে ১৪ টি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা সমবেত হয়ে ব্যানার ফেষ্টুন ও দাড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলে অংশ নেয়।

নবাবগঞ্জ গোলচত্বর সমাবেশে নজরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। কালো টাকার প্রভাব ও দুর্নীতি প্রতিরোধে এ প্রক্রিয়া ছাড়া জনগণের আশা পূরণ হবে না। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে গেছে। তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথে হাটতে চায়। তারা রাতে ভোট মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিভোর। তাঁদের সে আশা কখনোই পূরন করতে দেবে না জানগণ।

জামায়াতের এ নেতা বলেন, ছাত্রজনতার রক্ত মাড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। তারা দেশের আইনশৃংখলা ঠিক করতে পারেনি। এ ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার ছাড়া এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। তিনি দোহার নবাবগঞ্জের মানুষের জন্য শান্তি ও উন্নয়ন টেকসই করতে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

ব্যারিষ্টার নজরুল বলেন, কোনো চাঁদাবাজ ও দখলদারদেরকে আপনারা ভোট দিবেন না। জামায়াত যদি কারো বাড়ি দোকানপাট ও প্রতিষ্ঠান দখল করে থাকে এমন একটি প্রমাণ হাজির করুন। প্রকাশ্যে তার বিচার হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারি সেক্রেটারী জেনারেল  এবিএম কামাল হোসাইন, দোহার উপজেলা সভাপতি ডা. শহিদুজ্জামান, সেক্রেটারী মাওলানা নুরে আলম ঝিলু, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

পিআরঢাকাসমাবেশজামায়াতে ইসলামীবিক্ষোভ

শেয়ার করুন: