শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় ১০ দোকান আগুন পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে কোটি কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার কুটিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কুটি বাজারের এক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়; মুহূর্তেই সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ফার্মেসি, ইলেকট্রনিক্স, কনফেকশনারীসহ বিভিন্ন রকমের ১০ দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কসবা উপজেলার দুটি ইউনিট ও আখাউড়া উপজেলার দুটি ইউনিটসহ মোট চার ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কসবা ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কসবা ও আখাউড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ভোরের আকাশ/জাআ

কসবাব্রাহ্মণবাড়িয়াআগুন

শেয়ার করুন: