শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

‘ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান’

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান’
‘ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান’

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার দেশবিরোধী অপশক্তি, ফ্যাসিবাদী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুনরায় ফিরে এসেছে—এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্টদের ফিরে আসার হুমকি কেবলই তাদের ফাঁকা বুলি। 

২০২৪ সালের ছাত্র-জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছিল, একইভাবে দেশপ্রেমিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের আগুন-সন্ত্রাস ও অস্থিতিশীলতা প্রতিহত করবে। বাংলাদেশে এই ফ্যাসিবাদীদের ঠাঁই হবে না।

খুকৃবি সাদা দলের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম এবং সাদা দলের সাধারণ সম্পাদক ড. মো. হাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা ও গবেষণার কেন্দ্র নয়, বরং মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের ক্ষেত্র। 

তাই ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: