শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, ‘চাঁদপুরে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আমার আপন ভাই হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানে যেন কেউ হামলা বা অগ্নিসংযোগ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয় কিংবা অগ্নিসংযোগের পরিকল্পনা করে, তাদের চাঁদপুরে কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকারের সব কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকতে হবে। আরও এক বছর কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারাই আমার শক্তি, আর আপনাদের শক্তি হলাম আমি।’ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের মধ্যে মিল রয়েছে। কারণ, তারা দেশ ও দেশের মানুষের নিরাপত্তা এবং উন্নয়ন চান। তাই সবাইকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার আশঙ্কা মোকাবিলায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মনোনয়ন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করতে না পারলে দল অন্য কাউকে মনোনয়ন দেবে, যিনি আগে মনোনয়ন চাননি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। অন্যদিকে যারা দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্য বজায় রাখবেন, তাদের দল থেকে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। নির্বাচনে দলের ঐক্য ও সিদ্ধান্তই সবার কাছে গুরুত্বপূর্ণ। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।

সভায় উপস্থিত নেতারা চাঁদপুরের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আরও পড়ুন

পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী ও ডি এম শাহাজাহান; সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও অ্যাডভোকেট হারুনুর রশীদ; সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী; জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু; প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ; জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা ও সহ-সভাপতি অ্যাডভোকেট কোহিনূর বেগম।

এ ছাড়া জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

চাঁদপুর

শেয়ার করুন: