শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে বাস-ভ্যান সংঘর্ষে চালক নিহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি একটি ভ্যানের চালক।  আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভ্যান গৌরিচরণপুর থেকে গোপালপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস নিয়ন্ত্রন হারিয়ে পাসের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক সাগর (২৭), তিনি পিতা: আবদুল আউয়াল, গ্রাম: গৌরিচরণপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।  আহত হয়েছেন দোড়ামথনা গ্রামের সোবহান মিয়ার ছেলে সোহাগ (২৭),   ইমান আলীর ছেলে শামসুল (৪৫) ও শিশু আয়ান (৬)।

আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিশুটির গুরুতর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ভ্যান জব্দ করেছে।  ঘাতক বাস চালক পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মাগুরা হাইওয়ে থানা পুলিশ।

ভোরের আকাশ/আজাসা

মাগুরাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: