শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল নতুল্লাবাদ থেকে আ. লীগের মশাল মিছিল, আটক ৪

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'- হঠাৎ বরিশালে এমন শ্লোগানসহ অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি সহ তার বিরুদ্ধে নানা স্লোগান নিয়ে নগরীতে একটি মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক একটি ঝটিকা মিছিল বের হতে দেখা যায়। এসময় তাদেরকে সাধারণ জনতা ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে তুলে দেন।

প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ ফেরি বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এসময় তারা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' এমন স্লোগানসহ প্রধান উপদেষ্টা ড. মো: ইউনূসের বিরুদ্ধে নানান স্লোগান দেন।

এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা।

আটকৃতরা হলো ৩০নং ওয়ার্ডের বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো. জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো. শাহীন শেখ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলো আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।

ভোরের আকাশ/জাআ

মিছিলবরিশালআটকআওয়ামী লীগ

শেয়ার করুন: