শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

খেলাধুলা ও মানবিক উদ্যোগে পীরগাছায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জাতীয় যুব দিবস উপলক্ষে রংপুরের পীরগাছায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট, মাছের পোনা অবমুক্ত ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ‘যুব উজ্জীবন যুব, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক সংগঠন’-এর উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা কিন্ডারগার্টেনের চেয়ারম্যান আব্দুল মাজেদ মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিক হাসান তাহসিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ সিরাজুল হক, পীরগাছা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া, পীরগাছা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাহবুবর রহমান, যুব উজ্জীবন যুব, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল কাদের, বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হামার পীরগাছা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফুয়াদ শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

শিক্ষার্থী ও অসহায়দের নীলফামারী জেলা পরিষদের আর্থিক সহায়তার

অনুষ্ঠানের শুরুতে পীরগাছা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে অতিথিরা সুখানপুকুর হেলিপ্যাড-সংলগ্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। একই সঙ্গে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: