শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে শিশুর মৃৃত্যু: হাসপাতালে ভর্তি আরও ৩ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে নুরুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সাপের কামড়ে আহত আরও তিনজন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী।

নিহত নুরুদ্দিন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আমখার গ্রামের সোহেল মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, রোববার (২৬ জুলাই) বিকেলে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে একটি সাপ তাকে কামড় দেয়। পরে সন্ধ্যায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের শান্তা (২৩), নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের সানোয়ারা বেগম (৪২) এবং সদর উপজেলার পুথাই গ্রামের শহিদুল ইসলাম (৩৫)।

শান্তার স্বজনরা জানান, রোববার ভোরে টিনশেড ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও পরে শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, সানোয়ারা বেগম বাড়ির পাশের জমি থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাপের কামড়ে আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্বজনরা।

এ ছাড়া, সদর উপজেলার পুথাই গ্রামের শহিদুল ইসলাম নিজ ঘরে থাকা অবস্থায় সাপের কামড়ে আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, সাপের কামড়ে আক্রান্ত তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে।

আরও পড়ুন

মৎস্যসম্পদ রক্ষায় খাগড়াছড়িতে আফ্রিকান মাগুর জব্দ ও ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, সাপে কামড় দিলে কোনোভাবেই ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। দ্রুত চিকিৎসা শুরু হলে রোগীর জীবন রক্ষার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

তিনি বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/জেআ

ব্রাহ্মণবাড়িয়াসাপের কামড়ে মৃত্যু

শেয়ার করুন: