জামান মেমোরিয়াল একাডেমিতে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন

গাজীপুরের টঙ্গীতে জামান মেমোরিয়াল একাডেমিতে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় টঙ্গীর বড় দেওড়া এলাকার জামান মার্কেটে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন দানবীর শেখ সইদুল ইসলাম (চেয়ারম্যান, দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব রানা (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস, ঢাকা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মোস্তফা কামাল হুমায়ুন হিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুসরাত জাহান।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসম্মত শিক্ষা একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামান মেমোরিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব