শিরোনাম
প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীঢাকা বিশ্ববিদ্যালয়ে জোড়া হাতবোমা বিস্ফোরণে আহত ২ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটরশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মরহুম সৈয়দ হুমায়ূন কবিরের আত্মার মাগফিরাত কামনায় তাঁতীদলের দোয়া

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মরহুম সৈয়দ হুমায়ূন কবিরের আত্মার মাগফিরাত কামনায় তাঁতীদলের দোয়া
মরহুম সৈয়দ হুমায়ূন কবিরের আত্মার মাগফিরাত কামনায় তাঁতীদলের দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগরীর অন্যতম যুগ্ম আহ্বায়ক মরহুম সৈয়দ হুমায়ূন কবিরের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আসরবাদ নগরীর ৬ নং কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে খুলনা মহানগর তাঁতীদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক আবু সাইদ শেখ। স্টেশন রোড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আফসার সাহেবের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাড. এস এম শফিকুল আলম মনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিবের দায়িত্বে) অ্যাড. মো. আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. আলমগীর হোসেন রাজা, যুগ্ম আহ্বায়ক অ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, মরহুমের বড় ভাই সৈয়দ জাহাঙ্গীর হোসেন, মরহুমের একমাত্র ছেলে সৈয়দ সিয়াম কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা তাঁতীদল সভাপতি ডাঃ হালিম মোড়ল, সদর থানা তাঁতীদল সভাপতি মিয়া আতিয়ার রহমান বাবু, খালিশপুর থানা তাঁতীদল সভাপতি শেখ আব্দুর রহিম, সদর থানা তাঁতীদল সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, খালিশপুর থানা তাঁতীদল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খালিশপুর থানা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ মোল্লা, সদর থানা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সোনাডাঙ্গা থানা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি মো. মহিবুল্লাহ, খালিশপুর থানা তাঁতীদল সহ-সভাপতি বারেক হাওলাদার, খালিশপুর থানা তাঁতীদল যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাসেল শিকদারসহ মহানগরের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মরহুম সৈয়দ হুমায়ূন কবিরের রাজনৈতিক জীবন ও দলের প্রতি অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: