শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল থেকে অসহায়দের মাঝে অনুদান বিতরণ

কাপাসিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টায় কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩৪ জন হতদরিদ্র ও অসহায় ব্যক্তির মাঝে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা শামসুল আলম এবং সাংবাদিক আবু সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

দুপুরে আদালতে হাজিরা দেবেন এমপি আমির হামজা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী বলেন, “মানুষ মানুষের জন্য। মানুষের সেবাই আল্লাহর ইবাদত। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাপাসিয়াকে একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

ভোরের আকাশ/জেআ

দরিদ্র মানুষআর্থিক অনুদানকাপাসিয়াগাজীপুর

শেয়ার করুন: