শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের সীমান্তে কষ্টিপাথরের মুর্তিসহ আটক-২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বর্ষালুপাড়া সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৭ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি ও অন্যান্য মামলামালসহ ২ জনকে আটক করা হয়। মঙ্গলবার রাত ২টার সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বিশেষ টহলদল এবং বর্ষালুপাড়া বিওপি কর্তৃক বিশেষ অভিযানে মুর্তি ও মালামালসহ তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের ছবিরুল ইসলামের ছেলে মো: দুলাল হোসেন (৩৬) ও ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার বৈরাগীহাট চাপাতি গ্রামের মৃত সুরল ইসলামের ছেলে মো: কলিম উদ্দিন (৪০)।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন কৌশলী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল এবং বর্ষালুপাড়া বিওপি’র নিয়মিত টহলদল কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

হাদিস অনুযায়ী লানতপ্রাপ্ত ১০ শ্রেণির মানুষের পরিচয়

অভিযানে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৯৬/৫-আর হতে আনুমানিক ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ‘রাধাকৃষ্ণ বাজার’ নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়, যার সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং ১টি হিরো হোন্ডা, ১টি টিভিএস মোটারসাইকেল আটক করা হয়। কষ্টি পাথরের মুর্তি ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪শ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য আহবান জানানো হয় বিজ্ঞপ্তির মাধ্যমে।

ভোরের আকাশ/এনউব

আটক

শেয়ার করুন: