মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগসহ দেশব্যাপী নাশকতা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর মানিকগঞ্জ জেলা শহর ও সাতটি উপজেলায় এই কর্মসূচি পালিত হয়।
এর আগে (সোমবার ৯) নভেম্বর রাতে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি'র আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম আবেদীন কায়সারের (ভিপি কায়সার) নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এরঅঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাতটা থেকে গভীর রাত পর্যন্ত মানিকগঞ্জের ১১ টি স্পর্শকাতর জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার রাত সাড়ে আটটার দিকে মানিকুল বাসস্ট্যান্ড তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখবেন গোলাম আবেদীন কায়সার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের মিয়া, জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান প্রিন্স, যুবদল নেতা মো. রাশিদুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমূখ।
৯০ এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ভিপি কায়সার বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও জনসমর্থিত রাজনীতি সংগঠন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। তিনি বলেন, বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি উজ্জল হচ্ছে। সরকারের এই অর্জনে বেসামাল হয়ে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সরকার বিরোধীচক্র। দেশবিরোধী চক্রান্তের তীব্র সমালোচনা করে তিন আরো বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ককটেলবাজিসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপকর্মের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নেতৃত্বে না বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনগনকে নিয়ে রাজপথে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত মানিকগঞ্জের এগারোটি স্পর্শকাতর জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ঘিওর, দৌলতপুর, শিবালয়, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুর উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
ভোরের আকাশ/রই