ঝিকরগাছায় শেষ কর্মদিবসে প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টাওরা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমানের শেষ কর্মদিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত থেকে দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওরা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মোছা. জোহরা খাতুন, মোছা. সেলিনা খাতুন, মো. রফিকুল ইসলাম ও মো. আলী তারেক।
সহকর্মীরা বলেন, শিক্ষকতা জীবনে মো. ওলিয়ার রহমান নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বিদায়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মো. ওলিয়ার রহমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
ভোরের আকাশ/আ.র