শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পানির নিচে সড়ক

ভারী বৃষ্টিপাতে সাজেকে আটকা কয়েকশ পর্যটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের মাচালং বাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে  আটকা পড়েছেন কয়েকশ পর্যটক।

মঙ্গলবার (৫ আগস্ট) পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন কয়েকশ পর্যটক। তবে বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে সাজেকে আটকে পড়া পর্যটকদের পারাপার করা হচ্ছে। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তাদের আপাতত সড়ক থেকে পানি না সরা পর্যন্ত সাজেকে অবস্থান করতে হবে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের ওপরে আনুমানিক ৫ থেকে ৬ ফুট পানি আছে। এ অবস্থায় কোনোভাবে গাড়ি চলাচল সম্ভব নয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, আটকে পড়া অনেক পর্যটক বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

ভোরের আকাশ/মো.আ.

সাজেকপর্যটকখাগড়াছড়িরাঙামাটি

শেয়ার করুন: