শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সিরাজগঞ্জ কারাগারে আটক আওয়ামীলীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৩:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা বাবলু মিয়া (৫২) অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সিরাজঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে জেল হাজতে আসেন বাবলু মিয়া। 

আরও পড়ুন

বাগেরহাটে মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ

বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে তার বুকে ব্যাথা শুরু হলে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবলু মিয়া। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

ভোরের আকাশ/রই

ডা. ফয়সাল আহম্মেদ

শেয়ার করুন: