শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাণ্ডারিয়ায় অটো রিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি সংঘবদ্ধ অটো রিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া অটো গাড়ির ব্যাটারি এবং কেটে ফেলা অটোর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। থানাসূত্রে জানা যায়, গত ০৮ জানুয়ারি ভাণ্ডারিয়ার গৌরীপুর গ্রামের সাইফুল আলম শিকদারের একটি ব্যাটারি চালিত অটো গাড়ি চুরি হয়। 

এ ঘটনায় শনিবার (১০ জানুয়ারী) রাতে ভাণ্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ পাওয়ার পরপরই থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। প্রথমে মূল অভিযুক্ত মোঃ রায়হান জোমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভাণ্ডারিয়া মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া অটোর ব্যাটারি এবং খণ্ড-বিখণ্ড করে কেটে ফেলা গাড়ির অন্যান্য অংশ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বড় কানুয়া এলাকার মো. সালাম জোমাদ্দার ছেলে অটো চালক মো. রায়হান জোমাদ্দার (২২), নিজ ভাণ্ডারিয়া এলাকার মৃত সোহরাফ সিকদার ছেলে সুমন সিকদার (৪৫), মৃত সুলতান খান এর ছেলে মোঃ নুরুল ইসলাম (৫৫), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কল্যানপুর এলাকার মো. শহিদ পোড়ামানিকের ছেলে ভাঙ্গারি ব্যাবসায়ী মো. বক্কার হোসেন (৩২) এবং একই এলাকার মৃত আমজাদ সরদারের ছেলে ভাঙ্গারি ব্যাবসায়ী মো. শিপন ইসলাম (৩২)। ভাঙ্গারি ব্যবসায়ী মো. বক্কার হোসেন ও মো. শিপন ইসলাম চুরির মালামাল কেনা এবং গাড়ি কাটাকাটির কাজে জড়িত ছিলেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় চুরি ও ছিনতাই রোধে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/র.ই

চোর চক্রপিরোজপুরদেওয়ান জগলুল হাসান

শেয়ার করুন: