শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোটরসাইকেল চুরির মামলার বাদীর ওপর হামলার অভিযোগ, আহত ৩

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশালে মোটরসাইকেল চুরির একটি মামলার বাদী আমিনুল মৃধার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে রক্ষা করতে গিয়ে তার শাশুড়ি তাসলিমা ও ফুফু মেরিও আহত হয়েছেন। ভুক্তভোগী পরিবারের দাবি, মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর এ হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল মহানগরের বিমানবন্দর থানার নবগ্রাম রোডসংলগ্ন ভাঙারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় দায়ের করা একটি মামলার প্রধান আসামি সজীব এবং তার সহযোগী জাহিদ ও সুমন সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হন। এরপর থেকেই মামলাটি তুলে নেওয়ার জন্য তারা চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ পরিবারের।

পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় সজীব, জাহিদ, সুমনসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমিনুল মৃধার ওপর হামলা চালান। হামলার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করা হয়। তার চিৎকার শুনে এগিয়ে এলে শাশুড়ি তাসলিমা ও ফুফু মেরিও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আমিনুলের ভাই, প্রবাসী সাইদুল বলেন, মামলার আসামিরা জামিনে বের হওয়ার পর থেকেই তাদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। হামলার মাধ্যমে তার ভাইকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রধান অভিযুক্ত সজীব নিজেকে ‘জুলাই যোদ্ধা’ ও বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদ সংগ্রহের সময় অভিযুক্ত সজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পর্কে কোনো বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অপর অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।

আরও পড়ুন

বরিশাল-নলছিটি সীমান্তে রেকর্ডভুক্ত জমি দখলচেষ্টার অভিযোগ

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, **“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”**

ভোরের আকাশ/জেআ

বরিশাল

শেয়ার করুন: