বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউনিয়নের কালিসীমা এলাকার চুল্লাবাড়ী জুয়েল এর চা দোকানের সামনে শুক্রবার (২৭ জুন) সোয়া দুইটার দিকে এসআই মাহবুব আলম সরকার ও এসআই নাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে আসামী- সুজন (৪০), পিতা- মৃত চাঁন বাদশাকে আটক করা হয়।
সুজনের বাড়ি বিজয়নগর উপজেলার হোসেনপুর (বাছিরের বাড়ী)। উদ্ধার হওয়া মাদকদ্রব্য (১৪ কেজি গাঁজা) আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ভোরের আকাশকে বলেন, 'গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনি ব্যবস্থাদি গ্রহণ করা হয়েছে; (বিজয়নগর থানার এফআইআর নং-৩৮, জি আর নং-২৩৯)।'
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ