গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইদ্রিস আলী (৪৮) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) দুপুর ২ টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আমাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়া শ্রমিক ইদ্রিস উপজেলার একই ইউনিয়নের দিঘীরপাড় টানপাড়া গ্রামের সোবহান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দিকে গাছ কাটা শ্রমিক ইদ্রিস আমাটিয়া গ্রামে গাছ কাটতে গাছে উপরে ওঠে। তখন বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছেই ঝুলে থেকে পরে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই