শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ

শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্যের অবসান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের দাবিদাওয়া মেনে দেয়ার দাবিতে এক শিক্ষক সমাবেশ সোমবার (৫ অক্টোবর) গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিঅবাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, সম্পাদক আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, মোহনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আরিফ মঞ্জু, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা একেএম শামীম হোসেন প্রমুখ।
বক্তারা সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান। আলোচনা সভা শেষে উপজেলার ১০ জন শ্রেষ্ঠ শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/আ.র