শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

রামগতিতে টিউবওয়েল থেকে ঝরছে পানি, জ্বলছে আগুন!

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি টিউবওয়েল থেকে কোনো ধরনের যান্ত্রিক চাপ ছাড়াই অনবরত পানি ওঠার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ওই টিউবওয়েলের মুখ থেকে গ্যাস নির্গত হয়ে আগুনও জ্বলতে দেখা গেছে।

গত এক সপ্তাহ ধরে এমন অদ্ভুত দৃশ্য দেখতে স্থানীয় এলাকাবাসী ভিড় জমাচ্ছেন। উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনীতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ওই এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ তার বাড়িতে খাওয়ার পানির জন্য একটি নতুন টিউবওয়েল বসান। বসানোর পর কিছুদিন স্বাভাবিক থাকলেও গত এক সপ্তাহ ধরে টিউবওয়েলটি নিয়ে অদ্ভুত কাণ্ড শুরু হয়। কোন প্রকার হাতের চাপ ছাড়াই ভূগর্ভস্থ থেকে টিউবয়েল দিয়ে অনবরত পানি উঠছে। এমনকি টিউবওয়েলের মুখের কাছে দেশলাই বা আগুন ধরানো হলে দাউদাউ করে আগুন জ্বলে উঠছে।

এলাকাবাসী জানান, টিউবওয়েল দিয়ে গ্যাস ও পানির এমন অদ্ভুত মিশ্রণ বের হওয়ার খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ায় আশপাশের গ্রাম থেকেও কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন।

আবদুল্লাহ জানান, বাসার সামনে দুই মাস আগে টিউবওয়েলটি স্থাপন করা হয়। তবে টিউবওয়েল থেকে চাহিদা অনুযায়ী পানি উঠছে না। পরে সেটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়ার আগেই হঠাৎ দেখি টিউবওয়েলের নিচ থেকে পানি উঠছে। পানির সঙ্গে আগুন উঠতে দেখা গেছে। বর্তমানে টিউবওয়েলের মুখ থেকে ঝরনার মতো পানি ও আগুন বের হচ্ছে। দৃশ্যটি দেখার জন্য উপজেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, এমন কাণ্ড শুনে সরাসরি গিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেছি। কল থেকে আপনাআপনি পা‌নি ও আগুন বের হ‌চ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন।

রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর খুব নিচে চলে যায়।

আর বর্ষা মৌসুমে বে‌শি বৃষ্টির কারণে পানির স্তর ওপর চলে আসে। ওই সময় নিচ থেকে পানির একটা চাপ তৈ‌রি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি ওপরে চলে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, এলাকায় আতঙ্ক

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ কোনো পকেট বা গ্যাসের স্তরের সংস্পর্শে নলকূপের গভীরতা চলে যাওয়ার কারণে সাধারণত এমন ঘটনা ঘটে থাকে। তবে এ ধরনের দাহ্য গ্যাস ও পানি একসঙ্গে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে একধরনের আতঙ্কও কাজ করছে। 

বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন ও জ্বালানি বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: