শিরোনাম
শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলাশেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টাটুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুনশিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েনখাগড়াছড়িতে আগুনে পুড়লো বিএনপি কার্যালয়কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভীকক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিটফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪সৌদি আরবের মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ফের হামলা

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, এলাকায় আতঙ্ক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগ করেছে  কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর একদল অজ্ঞাত ব্যক্তি গাড়ীদহ এলাকায় জড়ো হন। এ সময় তাঁদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তাঁরা ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

আরও পড়ুন

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

খবর পেয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সেখানে অগ্নিসংযোগের স্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে ঘটনাস্থলের রাস্তার পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: