শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদকসেবনে বাধা দেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পলাতক রয়েছে।  

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, মাদকসেবনে বাধা দেওয়ায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।  

এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যায়। এ সময় ভুক্তভোগী মেম্বার কাসেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাসেদের গায়ে হাত তোলা হয়েছে। এ সময় হঠাৎ করেই ধারালো অস্ত্র বের করে হাসিব ভুক্তভোগী মানসুর ও নূর ইসলামকে কোপাতে শুরু করে। এর মধ্যে গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে মারা যান তিনি। আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে ইউপি মেম্বার কাসেদ মোল্যা বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এরপর ধারালো ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি।

ভোরের আকাশ/ ইউএম

নড়াইলহত্যার অভিযোগ

শেয়ার করুন: