শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

দাগনভূঞায় মাদ্রাসায় অগ্নিসংযোগের অভিযোগ, ৩০ লাখ টাকার ক্ষতি

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনীয়ায় উম্মুল মুমিনীন আয়েশা (রহ.) মহিলা আলিম মাদ্রাসায় গভীর রাতে আগুন দেওয়ার  অভিযোগ উঠেছে। এতে একটি টিনশেড ভবন ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাদ্রাসার টিনশেড ভবনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনটির চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

পশু-পাখি পালনে প্রশিক্ষণ, স্বাবলম্বী হওয়ার পথে ১৫ জন

মাদ্রাসার সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ অভিযোগ করে বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন দিয়ে মাদ্রাসাটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/এফএ                                      
 

শেয়ার করুন: