শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে ১ বছরে ১কোটি ৪৩লাখ টাকা ক্ষতিপূরণ আদায়, ২৪৫৩ মামলা নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতে ১ বছরে ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫শত টাকা এবং ২৪৫৩ মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত এসব মামলা নিষ্পত্তি হয়। এ সময়ে মামলা হয়েছিলো ২৫৫৩টি।

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে হওয়া সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং  জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের  নিয়ে আলাদা আলাদাভাবে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন আয়োজিত এই সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ ।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত  পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক  ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়নের উপ-পরিচালক আবদুল্লাহ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহিন প্রমুখ।

আরও পড়ুন

পাবনায় হঠাৎ ৬৫ স্কুল ছাত্রী অসুস্থ

সভা সঞ্চালনা করেন- গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, গ্রাম আদালতের বিষয়ে বেশী প্রচার-প্রচারনা করা হলে মানুষ আরো সচেতন হবে। এতে আদালতের কার্যক্রম ফলপ্রসু হবে। মামলার দীর্ঘসূত্রিতা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভোরের আকাশ/এনউব

২৪৫৩ মামলা নিষ্পত্তি

শেয়ার করুন: