দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দিনাজপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: সেখ সাদেক আলী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা: মো জাহাঙ্গীর কবির, দিনাজপুর জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায় ডা.মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সেলিনা আখতার বানু।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় এবং কোর্স সমাপনী উপলক্ষে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ৫৯তম ব্যাচ, বিএসসি ইন নার্সিং ৪র্থ ও মিডওয়াইফারি ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসম্মত নার্সিং সেবা নিশ্চিত করতে দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নার্স তৈরির বিকল্প নেই। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তাঁরা।
ভোরের আকাশ/এনএস